দেশের চার সিটি ও নয় পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩৮ জন। এছাড়া এসব এলাকায় সংরক্ষিত ও সাধারণ আসনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৭২৭ জন। সব মিলিয়ে ২৭৮টি পদে মনোনয়পত্র জমা পড়েছে ১৮৬৫টি। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (পৌর) মো. আব্দুল বাতেন বৃহস্পতিবার ০৩ জুলাই এ তথ্য জানান। তিনি বলেন, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন ৬৮ জন। এসব করপোরেশনের সংরক্ষিত ও সাধারণ আসনে কাউন্সিলর প্রার্থীর জন্য মনোনয়ন দাখিল...